বরুড়ায় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের ফুল দিয়ে বরন

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলায় গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় বরুড়া উপজেলা দলীয় আওয়ামী লীগের কার্যালয়ে গত ৪০ শে জানুয়ারী বরুড়া পৌরসভা নির্বাচনের বিজয়ী লাভ করা মেয়র ও কাউন্সিলদের ফুল দিয়ে বরন করে নেন বরুড়া উপজেলা সংসদ সদস্য জনাব নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোটাঃ কামাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল, শিলমুড়ী উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!