বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় গত ৮ মার্চ সোমবার সকাল ১১ টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম মইনূল ইসলাম।আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা, বরুড়া থানা এস আই নাহিদ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ সুলতানা,বরুড়া প্রেস ক্লাবের সভাপতি সলিল রন্জন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক সহ আরো অনেক নেতৃবৃন্দ।

Post Inside

সভায় নারী জাগরণে উদ্বুদ্ধ করনে সংগীত পরিবেশন করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!