
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মো. রফিকুল হক ভূইয়ার ছোট ছেলে, তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক ভূইয়া তার মরহুম বাবার পক্ষে বদলি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করছেন। একই সঙ্গে তার মরহুম দাদা এমদাদুল হক ভূইয়ার পক্ষে তার ফুফাতো ভাই এবং মরহুম দাদী ফাতেমা বেগমের পক্ষে তার স্ত্রী বদলি হজ পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
এ উপলক্ষে শুক্রবার (৮ মে) বাদ জুমা উপজেলার দুলালপুর পূর্বপাড়া এলাকায় মরহুম রফিক চেয়ারম্যান ভূইয়া বাড়ি সংলগ্ন আয়চান বিবি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আরিফুল হক ভূইয়া ও তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

আরিফুল হক ভূইয়া বলেন, তার মরহুম বাবা রফিকুল হক ভূইয়ার আত্মার মাগফিরাত কামনায় এ বদলি হজ পালন করা হচ্ছে। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই ইবাদত কবুল হয় এবং তার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয়। তিনি একই সঙ্গে তার মরহুম দাদা ও দাদীর পক্ষ থেকেও বদলি হজ পালনের বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন। আগামী ১১ মে বিকাল ৩ টার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলেন জানান তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা তার এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সুস্থভাবে হজ পালন শেষে দেশে প্রত্যাবর্তনের কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. মহসিন কবির সরকার। উপস্থিত ছিলেন মরহুম রফিকুল হক ভূইয়ার ছোট ভাই অ্যাডভোকেট মো. মমিনুল হক ভূইয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউসার, দুলালপুর সাঈদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দুলালপুর এস এম অ্যান্ড কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি লোকমান হোসেন ভূইয়া, রফিকুল ভূইয়ার বড় ছেলে মো. সাইফুল হক ভুইয়া কিশোর, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ মৈশান, ইউপি সদস্য বিল্লাল হোসেন, বিএনপি নেতা আবুল খায়েরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।