বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় মুরাদনগর বিএনপির দোয়া মাহফিল

মনির হোসাইন।।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ জুলাই মঙ্গলবার বিকেলে মুরাদনগর সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসার মাঠে সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার।

Post Inside

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভুইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, সদস্য সোহেল আহমেদ বাবু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহিন আহমেদ, তকদির হোসেন, হেদায়েত হোসেন, ছাত্রদল নেতা মোঃ সোহাগ ও যুবদল নেতা মাসুম মুন্সী সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আহতদের সুস্থতা কামনায় ও নিহতদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম।

বক্তব্যকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন- দেশের জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষন সচেতনতা পরিপন্থী। আমাদের জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাই আপনাদের সকলের নিকট আহত ও নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য দোয়া চেয়েছেন এবং শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!