বুড়িচংয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই এবং জবাইকৃত পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

Post Inside

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা জেলা বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ আল মাসুম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জনি পাল এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বক্তারা কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে উপজেলার ২৭টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, চামড়ার গুণগত মান রক্ষা ও অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন
error: Content is protected !!