বুড়িচংয়ে জামায়াতের মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

কাজী খোরশেদ আলম।।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বুড়িচংয়ে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার বসুন্ধরা চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সুজন চৌধুরী।

Post Inside

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবদুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি মো. সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. জাকারিয়া খান, সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতের আমীর মো. তাজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাসুদ মৈশান, মাওলানা মো. আব্দুর রউফ, মো. মনিরুল ইসলাম, হাফেজ রুহুল আমিন, মো. জহিরুল ইসলাম, জালাল হোসেন খান, মো. সোলেমান পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে দল-মত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন
error: Content is protected !!