বুড়িচংয়ে ভোটারদের জন্য রান্না করা বিরিয়ানি গেলো এতিমখানায়; জরিমানা ৩০ হাজার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় সমর্থকদের বিরিয়ানি খাওয়ানোর দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। এসময় রান্না করা বিরিয়ানি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

Post Inside

এ সময় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামের বাদল এর বাড়ীর সামনে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের এর পক্ষে ভোটারদের মাঝে বিরিয়ানি বিতরণ চলছিল; যা আচরণবিধির লঙ্ঘন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রার্থীর পক্ষে মো: মনির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জব্দকৃত বিরিয়ানি এতিমখানায় দেওয়া হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!