বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজের মতবিনিময় সভা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাগ আনন্দপুর উত্তরপাড়া বড়বাড়িতে মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজের সঙ্গে যুবসমাজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের নামাজের পর বড়বাড়ি যুবসমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইকবাল হোসেন। ওয়ার্ড বিএনপির নেতা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজ।

কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহদপ্তর সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং সদর পৌরসভা যুবদলের সদস্যসচিব জামাল হোসেন শিকদার মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা খালেছুর রহমান, ফিরোজ মিয়া, মোসলেম, সোলাইমান ও গিয়াস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সোহেল, দুলাল, শাহীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা তাঁতী দলের সদস্যসচিব আমানউল্লাহ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অদুদ, সিনিয়র সহসভাপতি শুক্র মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বুড়িচং পৌরসভার উন্নয়ন, জনসম্পৃক্ততা ও আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকবাল হোসেন ও বড়বাড়ি যুবসমাজ।

আরো পড়ুন
error: Content is protected !!