বুড়িচং রামপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Inside

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আব্দুল হান্নান হাসেমি।

এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের মনোযোগ সহকারে লেখাপড়া করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রামপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৭২ জন, মানবিক বিভাগে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০ জনসহ মোট ১১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

বিদ্যালয়ে বর্তমানে ২৮ জন স্টাফ কর্মরত রয়েছেন। এর মধ্যে ২৪ জন শিক্ষক ও ৪ জন অন্যান্য সদস্য। শিক্ষকগণের মধ্যে ৬ জন মহিলা এবং ১৮ জন পুরুষ শিক্ষক দায়িত্ব পালন করছেন।

শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!