বুড়িচংয়ে একশত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে একশত বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় তাঁদের আটক করে র‌্যাব- ১১ এর একটি দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার জামবাড়ি উত্তর পাড়া গ্রামের আনোয়ারুল আজিম এর ছেলে মোঃ শফিউল আজম (৩৫) এবং কোতয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল কাদির চঞ্চল (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আসামীদ্বয়ের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।

আরো পড়ুন
error: Content is protected !!