বুড়িচংয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল রোববার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

Post Inside

অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো জেলার দেবিদ্বার থানার বকরীকান্দি গ্রামের মোঃ মোহর আলীর ছেলে মোঃ তানভীর ইবনে আলী (২৮) এবং একই গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মোঃ হৃদয় হোসেন (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!