বুড়িচংয়ে লরি চাপায় পথচারীর মৃত্যু

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় লংভেহিকেল (লরি) চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩ টা ২০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মতি লাল নাহা (৭৪)। সে জেলার দেবিদ্বার উপজেলার বিহাড়মন্ডল গ্রামের মৃত মহিন চন্দ্র নাহার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা মোকাম ইউনিয়নের নিমসার সবজি বাজার এলাকায় রাস্তা পরাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগতির একটি লংভেহিকেল (লরি) ঢাকা মুখি সড়কে ওই পথচারিকে চাপা দেয়। গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই পথচারি।

Post Inside

লংভেহিকেল (লরি) চালক ৩ কিলোমিটার পরে চান্দিনা উপজেলা গেইট এলাকা গাড়ীটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুর রহমান জানান, খবর পেয়ে ঘটাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লংভেহিকেল (লরি) টি থানায় নেয়া হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!