বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সচেতনতামূলক পথসভা ও মাক্স বিতরণ

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ১৫ জানুয়ারী বিকাল ৪টায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকাপুর বাজারে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী কবি ও সাংবাদিক কাজী খোরশেদ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা।

Post Inside

বক্তব্য রাখেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, উপদেষ্টা লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্লা,যুগ্ম-সেক্রেটারী আশ্রাফুল হাসান শিকু,কালীকাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কাজী নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম,কালীকাপুর বাজার কমিটির সেক্রেটারী মোঃ সাইদুর রহমান মিন্টু, আলোকিত যুব উন্নয়ন সংস্থার মোঃ মহসিন আলম,এবাদুল হোসেন,মোঃ সুজন মিয়া, রিফাত ইসলাম,শরীফুল ইসলাম, জুনাইদ ইসলাম, আসিফ, মোঃ সাহিদুল ইসলাম, আরিফ প্রমুখ।

পথসভা শেষে কালীকাপুর বাজারে জনসচেতনতামূলক র‌্যালী করা হয় এবং সাধারণ জনগনের মাঝে মাক্স,লিফলেট,সাবান ও বেসিলিন বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!