বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল -ড. খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার।।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

Post Inside

শনিবার(১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসদর মারুফ ভিলার বাসভবনে দাউদকান্দি পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় দোয়া মিলাদ ও মতবিনিময়পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড.খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

ড.মোশাররফ বলেন, দেশ ও জাতির স্বার্থরক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ও আপসহীন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী ভাবনা অসাধারণ। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী।

বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ড.মোশাররফ বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি,বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।

তিনি বলেন, জাতীয় স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া কখনও কাউকে ছাড় দেননি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। তিনি শুধু একটি দলের নেত্রী নয়, ছিলেন দলমত নির্বিশেষে আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞ সকলের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করতে ড.খন্দকার মোশাররফ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে খালেদা জিয়ার রূহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন,বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম,দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাক সরকার,দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার,সাবেক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

এসময় মিলাদ,মাহফিলে দাউদকান্দি পৌর সদরের নেতাকর্মী ও অঙ্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

আরো পড়ুন
error: Content is protected !!