ব্রাহ্মণপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ নেতৃবৃন্দ

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় চলতি মৌসুমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা যুবলীগ।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদরের পশ্চিম ব্রাহ্মণপাড়া মৃত শাহ আলমের ছেলে কৃষক আরিফুল ইসলামের ৪৫ শতক জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে।

Post Inside

এতে করে অসহায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে। তীব্র রোদ ও শ্রমিক সংকটের কারণে মৌসুমের পাঁকা ধান গোলায় তুলতে বিপাকে পড়েছেন অনেক কৃষক।

এরই ধারাবাহিকতায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক এর নের্তৃত্বে ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহম্মেদ সবুজ ও রাশেদুল ইসলাম আশ্রাফ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, মোঃ জামাল হোসেন, শশীদল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবু ছাঈদ, সাধারণ সম্পাদক আরিফুল হক, সিদলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রভাষক নেছার আহম্মেদ, মাসুম মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল নের্তৃবৃন্দরা।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক বলেন, আজকে এই কার্যক্রমের শুভ সূচনা হলো। পর্য্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পর্য্যায়ে অসহায় কৃষকের ধান কেটে দিবে যুবলীগ।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য কাজী ফোরকান আহম্মেদ সবুজ বলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনায় চলতি মৌসুমে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে যুবলীগ। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!