ব্রাহ্মণপাড়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গাজী রুবেল।।
“বৃক্ষরোপণ করি, সবুজ পৃথিবী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হুসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল হোসেন ভূঁইয়া এবং সাবেক সহকারী শিক্ষক মো. মনির হোসেন।

Post Inside

সংগঠনের কোষাধ্যক্ষ আলাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন সরকার। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন এবং দপ্তর সম্পাদক মো. ইমন রাজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য হাজী লতিফ মেম্বার, হাবিবুর রহমান স্বপন, ওমর ফারুক, মো. সেলিম মিয়া, বর্তমান অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম সামদানী, সহ-দপ্তর সম্পাদক সোহেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম নাহিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অ্যালামনাই সদস্যরা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ঔষধি, ফলজ ও বনজ প্রজাতির ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরো পড়ুন
error: Content is protected !!