
আতাউর রহমান।।
পবিত্র ঈদুল আজহার আনন্দ এতিম শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় তিনি শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোরবানির মাংস বিতরণ করেন।
ঈদের দিন বৃহস্পতিবার ( ২৮ মে ) উপজেলার কয়েকটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে ইউএনও শিশুদের খোঁজখবর নেন।

এদিকে ঈদের দিনে প্রশাসনের এমন উপস্থিতিতে আনন্দিত হয়ে ওঠে এতিমখানার শিশুরা। ঈদের দিনে ইউএনওর উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়ে শিশুরা। তারা ইউএনওর সঙ্গে কথা বলে নিজেদের অনুভূতির কথাও জানায়।
এক এতিম শিশু ইউসুফ বলে, ঈদের দিনে আমাদের কাছে এসে খোঁজ নেওয়ায় অনেক ভালো লাগছে। আমরা খুব খুশি হয়েছি।
আরেক শিশু জোনায়েদ বলে, আমরা সবাই একসঙ্গে ঈদ করেছি। ম্যাডামও আমাদের সঙ্গে খেয়েছেন। তিনি আমাদের জন্য মাংস নিয়ে এসেছেন, আমাদের অনেক আনন্দ লাগছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ঈদের আনন্দ সবার জন্য। এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।