ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য দপ্তরের কার্য্যালয় প্রাঙ্গনে এই পোনামাছ বিতরন করা হয়। এতে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ১০ কেজি ৫ শত গ্রাম করে বিভিন্ন প্রজাতির মিশ্র পোনামাছ বিতরন করা হয়।

Post Inside

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। এসময় বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লিলা বতি হিংস চৌধুরী, অফিস সহকারি মোঃ জহিরুল আলমসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে সরকার পোনামাছ দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের আরো সাহায্যে-সহযোগিতা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, এই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৮০ জন মৎস্যচাষীদের মাঝে ১০ কেজি ৫ শত গ্রাম করে বিভিন্ন প্রজাতির মিশ্র পোনামাছ বিতরন করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে। ভবিষ্যতেও তাদেরকে আরো সহযোগিতা করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!