ব্রাহ্মণপাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আতাউর রহমান।।
‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষা নির্মূল করতে’ এই প্রতিপাদ্য নিয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৬। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও ব্র্যাকসহ অন্য সহযোগী সংস্থা যৌথভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিরোধ এবং নিয়মিত চিকিৎসা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, যক্ষ্মা নির্মূলে সচেতনতার বিকল্প নেই। সময়মতো সঠিক চিকিৎসা নিয়ে যক্ষ্মা পুরোপুরিভাবে ভালো হয়। এজন্য যক্ষ্মা নির্মূলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ থেকে সমাজকে মুক্ত করা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। সময়মতো সঠিক চিকিৎসা নিলে এ রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। তাই কেউ দুই সপ্তাহের বেশি সময় ধরে কাশি, জ্বর বা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ অনুভব করলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করাতে হবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যক্ষ্মা রোগের পরীক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

আরো পড়ুন
error: Content is protected !!