ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও মাদক সেবনকারীসহ ১৫ জন গ্রেপ্তার

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার আসামি, মাদক কারবারি ও মাদক সেবনের অভিযোগে মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা-বাগড়া সড়কে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীর দরগাসংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি মুদি দোকানের সামনে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার রামচন্দ্রপুর বাল্লক এলাকার মো. জনি ( ২৮ ) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

Post Inside

এছাড়া পৃথক অভিযানে দুটি মামলার সাজাপ্রাপ্ত উপজেলার দক্ষিণ শশীদল এলাকার আহাম্মেদ হৃদয় হাসান ( ২০ ) এবং জিআর পরোয়ানাভুক্ত উপজেলার টাটেরা এলাকার মনির হোসেন ( ২৬ ), দুলালপুর এলাকার মো. মনির ও বড়ধুশিয়া এলাকার মো. আব্দুল হাকিমকে ( ২২ ) গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একইদিন মাদক সেবনের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামারি ট্রায়ালের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. ফরহাদ ( ১৯ ), একই এলাকার আবু কালামের ছেলে মো. হোসাইন ( ২০ ), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল মিয়া ( ২৭ ), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মো. সজিব ( ২৩ ), আলমগীর হোসেনের ছেলে মো. শাহীন ( ২৪ ), ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. সিরাজুল ইসলাম ( ৪৫ ), সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকার মৃত সরু মিয়ার ছেলে মো. মামুন ( ৪৫ ), উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার মৃত ছেনু মিয়ার ছেলে মো. হেলাল ( ৩৫ ), দুলালপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিমপাড়া এলাকার শরিফুল সরকারের ছেলে জোবায়ের সরকার ( ২২ ) ও শিদলাই ইউনিয়নের শিদলাই তিতন হাজী বাড়ির হেলাল মিয়ার ছেলে জনি ( ২২ )।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত সবাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!