ব্রাহ্মণপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৮০টি ট্যাবলেট বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাধ্যমিক পর্য্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহগননায় ব্যবহৃত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সারে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্য্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নোহা।

Post Inside

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ। সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

অনুষ্ঠানে ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ৬ জন করে ১৮০টি ট্যাবলেট বিতরণ করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!