ব্রাহ্মণপাড়ায় রুমি ভূইয়া’র ট্রাক মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন ও গনসংযোগ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের গ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী এহতেশামুল হাসান ভূইয়া রুমি’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে ট্রাক মার্কার অফিস উদ্বোধন করা হয়।

Post Inside

ট্রাক মার্কার অফিস উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী এহতেশামুল হাসান ভূইয়া রুমি। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়।

একইদিন সকালে উপজেলার সাহেবাবাদ, জিরুইন, টাটেরা, ছাতিয়ানী, বারেশ্বর, সদর ইউনিয়নে উঠান বৈঠক ও ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

এসময় যুবলীগ নেতা রাশেদুল ইসলাম আশ্রাফ, যুবলীগ নেতা খলিলুর রহমান, সুমন মিয়া, জয়নাল আবেদীন, শাহ আলম, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, শাওন মিয়া, এডভোকেট লিটন, হাফিজ মিয়া, নোয়াব মিয়া, সুরুজ মিয়া, ডাঃ শফিকুল ইসলাম, জালাল মিয়া, আতিকুল ইসলাম রাজু, সাইফুল মিয়া, জালাল মিয়াসহ ট্রাক মার্কা’র কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!