ব্রাহ্মণপাড়ায় লুৎফর সরকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লুৎফর সরকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে লুৎফর সরকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা সমিতি ইতালি তরিনোর সভাপতি বিশিষ্ট সমাজসেবক লুৎফর সরকার এর আয়োজনে সরকার বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা আতাউর রহমান। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন সরকার, মাওলানা আবু কাওসার, সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুস, কামাল উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, রফিকুল ইসলাম মাস্টার, নাসির উদ্দিন বিএসসি, আব্দুল মালেক পুলিশ, শফিকুল ইসলাম পুলিশ, আবু তাহের মেম্বার, নাছির উদ্দিন মেম্বার, আব্দুল হান্নান, বায়েজিদ , বাবুল মিয়া, ফারুক আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শহিদুল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু। অনুষ্ঠানে প্রায় ১ হাজার লোক অংশগ্রহন করেন।

আরো পড়ুন
error: Content is protected !!