ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন পরিষদে ওকাপের অবহিতকরণ সভা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধি ব্যক্তিদের সাথে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় শশীদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, সংরক্ষিত সদস্যদের অংশগ্রহনে ওকাপের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

Post Inside

ব্রাহ্মণপাড়া ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক সার্বিক তত্ত্বাবধানে ও ওকাপের প্রজেক্ট অফিসার (সেইফ মাইগ্রেশন) মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ।

সভায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধি ব্যক্তিবর্গদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিজিবি’র প্রতিনিধি, ওকাপের ফোরাম লিডারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!