ব্রাহ্মণপাড়ায় সাবেক চেয়ারম্যান ফজলুল হক ভূইয়ার দাফন সম্পন্ন

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মালাপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে তিন মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন।

Post Inside

বৃহস্পতিবার বিকাল ৩টায় মালাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাছান ভূইয়া রুমি, ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, মালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও এলাকার মুসল্লীবৃন্দরা।

আরো পড়ুন
error: Content is protected !!