ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে থানার এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স রবিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা-নারায়নপুর সড়কের পাকা রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজাসহ রামচন্দ্রপুর গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে মোঃ জহির উদ্দিন (৪২) আটক করে থানায় নিয়ে আসে।

Post Inside

সোমবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
error: Content is protected !!