ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনায় সিক্ত ইউএনও মাহমুদা জাহান

স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা পাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post Inside

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আবদুল কুদ্দুস, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূঁইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুছ সরকার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ঈমান হোসেন এবং নির্বাহী সদস্য ওসমান ভূঁইয়া, মো. সোহেল ইসলাম ও মো. সোহেল খান চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মাহমুদা জাহান দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে ব্রাহ্মণপাড়ার মানুষের আস্থা অর্জন করেছেন। প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় করে তিনি উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা ব্রাহ্মণপাড়াবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।

বিদায়ী সংবর্ধনার জবাবে ইউএনও মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালন আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ও আন্তরিকতা আমি সব সময় মনে রাখব। সবার সম্মিলিত সহযোগিতার কারণেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।

অনুষ্ঠানের শেষে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!