ব্রাহ্মণপাড়া শিদলাইয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরকার জহিরুল হক মিঠুনের পথসভা

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুনের টেলিফোন প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়নবাসীর আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

Post Inside

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা শফিকুর রহমান। এতে সমাজসেবক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ও গাজী জিয়াউল রহমান ও প্রভাষক সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

এসময় নাজিম উদ্দিন সরকার চেয়ারম্যান, মোশারফ হোসেন আকবর, মান্নান সরকার, ডাঃ ফারুক সরকার, ফায়েজ সরকার, মোস্তফা কামাল, মাওলানা শহীদুল্লাহ ফারুকী, আলী নোয়াব সর্দার, শাহাবুদ্দিন সরকার, প্রভাষক রেজাউল করিম, অহিদুর রহমান, রশিদ মেম্বার, মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম মেম্বার, নাছির উদ্দিন মেম্বার, শহীদুল মেম্বার, কামাল হোসেন মেম্বার, বাদল সরকার, হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, লিটন সরকারসহ ইউনিয়নের সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সভায় টেলিফোন প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে একাত্নতা ঘোষণা করা হয়।

আরো পড়ুন
error: Content is protected !!