মনোহরগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশ নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

মো হাছান।।
সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম -ই কার্যকর পন্থা এ স্লোগানটি সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল শনিবার বিকাল তিনটায় উপজেলা খোদাইভিটা দলীয় কার্যালয়।

মনোহরগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার সভাপতি মাও: বেলায়েত হোসাইনের সভাপতিত্বে ও ইসলামি আন্দোলনের মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা সেক্রেটারী মুফতি আরিফুল ইসলাম কারিমী সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য অালহাজ্ব সেলিম মাহমুদ।

Post Inside

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ এর সেক্রেটারী ডাঃ আল হেলাল মাহমুদ, সাবেক সেক্রেটারী এস এম শাহাদাত হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখা সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন।

আন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখার সহ সভাপতি মো মোবারক হোসেন, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক ডা মাহবুবুর রহমান, মুজাহিদ কমিটির সদস্য আলম সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে যারা নতুন কমিটিতে স্থান পেয়েছেন তাদের সবাই সময়কে গুরুত্ব দিয়ে সংগঠনের স্বার্থে সঠিকভাবে কাজ করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির গঠন করতে হবে।

আরো পড়ুন
error: Content is protected !!