মনোহরগঞ্জে পদ্মা জেনারেল হসপিটাল উদ্বোধন

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পদ্মা জেনারেল হসপিটাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে খোদাই ভিটা সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে এ হসপিটালটি উদ্বোধন করা হয়।

মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল এমডি মো মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ সুলতান খোকন।

Post Inside

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান,বাহারুল আলম বাবর।

এ সময় উপস্থিত ছিলেন,মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আবদুল রব,উপজেলা ছাত্র দলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী, উপজেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোহরগঞ্জ উত্তর শাখার সভাপতি মাওলানা নোমান আহমেদ, উপজেলা ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মিনারসহ বিভিন্ন সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!