মুজিবুল হক এমপির সাথে নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য ভার্ড কামালের সৌজন্য সাক্ষাত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুমিল্লা জেলা পরিষদের চৌদ্দগ্রাম ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য ও উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল)।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ মুজিবুল হক মুজিব এমপির বাসভবনে এ সৌজন্য সাক্ষাত করেন তিনি। সাক্ষাতকালে মুজিবুল হক এমপিসহ তার সহধর্মিনী বিশিষ্ট আইনজীবী হনুফা আক্তার রিক্তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভার্ড কামাল।

Post Inside

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহিদ হোসেন টিপু, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোস্তাফা মনিরুজ্জামান জুয়েল, ভার্ডের উপ-পরিচালক ও ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সমাজকল্যাণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!