মুরাদনগরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মনির খাঁন।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই সভা দুটি অনুষ্ঠিত হয়।

Post Inside

উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোরের সভাপতিত্বে উক্ত আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে জুম ভিডিওতে অংশগ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমূল হুদার উপস্থাপনায় সভা উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল বারি, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, পল্লী বিদ্যুৎ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একে আজাদ, পল্লী বিদ্যুৎ মুরাদনগর জোনাল অফিসের এজিএম ফরিদ আহম্মেদ।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, ইউপি চেয়ারম্যান আবু মুছা, আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, সৈয়দ সওকত আহম্মেদ, গোলাম কিবরিয়া প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!