মুরাদনগরে এশিয়া ব‍্যাংকের এজেন্ট ব‍্যাংকিং আউটলেট শাখা’র উদ্বোধন

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লা মুরাদনগর উপজেলার ধনীরামপুর বাজারে ব্যাংক এশিয়া লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার’র বারিক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আউটলেট শাখা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।

Post Inside

উপজেলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে ও ব‍্যাংক এশিয়ার এজেন্ট ব‍্যাংকিং ডিভিশনের টিম লিডার মোতালেব হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, ব‍্যাংক এশিয়া’র কোম্পানীগঞ্জ শাখা’র ব‍্যবস্থাপক আনোয়ার হোসেন, কুমিল্লা জোনের রিজিওনাল ম‍্যানেজার সাইফুল ইসলাম, কুমিল্লা উওর জেলা কৃষক লীগের নেতা হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক হাসান।

এসময় আরোও উপস্থিত ছিলেন ব‍্যাংক এশিয়া’র ধনীরামপুর বাজার আউটলেট শাখা’র এজেন্ট শিরিন সুলতানা, এম ডি আনিসুর রহমান, দ্বিন ইসলাম, স্বপনা আক্তার, ছালমা বেগম, স্থানীয় ইউপি’র সদস‍্য মনিরুজ্জামান, ব‍্যবসায়ী রফিকুল ইসলাম, নজরুল ইসলাম নয়ন, সেলিম রেজা প্রমূখ।

আরো পড়ুন
error: Content is protected !!