মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মনির খাঁন, মুরাদনগর প্রতিনিধি।।
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলাযর দারোরা ইউনিয়নে পালাসুতা গ্রামে গনপিটুনি দিয়ে ওবায়দুল নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী ঐ গৃহবধূ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

Post Inside

পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তার ওবায়দুল হক পালাসুতা গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগে বলেন,ওবায়দুল হক গ্রামে একটি মুদি দোকান পরিচালনা করেন। সেই সুবাদে তার সাথে সু-সম্পর্ক গড়ে উঠে ওই গৃহবধূর সাথে। সোমবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে ১০ মিনিট পর ফিরে দেখেন ওবায়দুল হক তার রুমের খাটের উপর বসে আছে,পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে ওবায়দুলকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার এসআই মোঃ হাক্কানী বিল্লাহ বলেন, থানা থেকে খবর পেয়ে ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে দেখি অভিযুক্ত ওবায়দুল আহত অবস্থায় একটি খাটের উপর পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেপ্তারকৃত যুবক ওবায়দুলের বিরুদ্ধে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেছেন। বুধবার তাঁকে আদালতে প্রেরন করা হবে।

আরো পড়ুন
error: Content is protected !!