মুরাদনগরে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ্ হারুনের সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এ ল্যাপটপ বিতরণ করা হয়।

Post Inside

রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন ভুইয়া জনী’ সহধর্মিনী ইসরাত নাদিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!