
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক গোলাম মুর্তুজা মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।
স্কাউট কমিশনার ও সাবেক প্রধান শিক্ষক মোঃ ময়নাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলামুল হুদা, প্রদীপ কুমার সিংহ রায়, মাওলানা আঃ করিম, বীরমুক্তি যোদ্ধা আবু তাহের সরকার, খুরুইল ও বুটিয়াকান্দি দরবারের পীর এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডঃ এনামুল হক আল আজহারী, অধ্যাপক মাজেদুল ইসলাম, আরিফুল ইসলাম আযম, অধ্যাপক আবদুল কাইয়ুম, মোঃ ইব্রাহিম, আঃ মবিন, মারুফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ১২ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস এবং ৭৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল এক রীম কাগজ, তিনটি বাংলা ও তিনটি ইংরেজি বাইন্ডিং খাতা এবং এক ডজন কলম।