মুরাদনগরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

এন এ মুরাদ, মুরাদনগর।
মুরাদনগরে কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ শ্রমিক ইউনিয়নের অফিসে এ পরিচিতি সভা করা হয়েছে।

Post Inside

কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ভিপি জাকির হোসেন চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের।

উক্ত অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণত সম্পাদক মো: ফেরদৌস হোসেন ভূইয়া, সহ-সভাপতি মো: নাছির উদ্দীন, আবদুল আলীম, সহ – সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ, তাজু আহম্মেদ, দপ্তর সম্পাদক আনিছুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক, সদস্য মির্জা ফিরোজ, শহিদুল ইসলাম, প্রমুখ ।

এতে উপস্থিত ছিলেন, ফারজানা পরিবহনের মালিক মারুফ উদ্দিন, সদস্য জাকারিয়া কামাল, সদস্য খোকন মিয়া,আল-আমিন ও মনির হোসেনসহ পরিবহনের শ্রমিকবৃন্দ।

আরো পড়ুন
error: Content is protected !!