মুরাদনগরে মোহনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে মোহনা টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনা টিভির দর্শক ফোরামের আয়োজনে মুরাদনগর উপজেলা পরিষদের কাজী নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

Post Inside

মোহনা টিভির মুরাদনগর প্রতিনিধি তৌহিদুর রহমান সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূইয়া জনি, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সওকত আহম্মেদ, প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, পল্লি বিদ্যুৎতের ডিজিএম আবুল কালাম, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের মুরাদনগর প্রতিনিধি, বেলাল উদ্দিন আহাম্মদ, দৈনিক ইত্তেফাকের মুরাদনগর প্রতিনিধি মোশারফ হোসেন মনির, দৈনিক যুগান্তরের মুরাদনগর প্রতিনিধি সুমন সরকার, দৈনিক সরেজমিন বার্তার কুমিল্লা ব্যুরো শারফিন শাহ, এশিয়ান টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি রাহাত হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার মুরাদনগর প্রতিনিধি মো: ইউনূছ, ভোরের চেতনার মুরাদনগর প্রতিনিধি দুলাল আহাম্মদ, দিন প্রতিদিনের মুরাদনগর প্রতিনিধি আবুল কালাম মজুমদার, সংবাদ চলমানের মুরাদনগর প্রতিনিধি শামীমুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!