মুরাদনগরে সদর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৩ নং সদর ইউনিয়নে ৯ টি ওয়ার্ড এর মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনো নেত্রী শেখ হাসিনার বার্তা অনুযায়ী, এই করোণা লগ্নে নিম্নআয়ের মানুষের মাঝে, সাহায্যের হাত বাড়িয়ে পাশে থাকার আহ্বান জানান।

তারই ধারাবাহিকতা প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায়।

Post Inside

মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দেন।

উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

পর্যায় ক্রমে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন
error: Content is protected !!