মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় ভাঙচুর; আহত ১০

মুরাদনগর, উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির নৌকা প্রার্থীর নেতাকর্মীদের হামলায় টেলিফোন প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ১০কর্মী সমর্থক আহত হয়েছে।

এসময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ ঘটনা ঘটেছে।স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সওকত আহমেদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাখরাবাদ বাজারে নৌকার প্রার্থী শফিকুল ইসলামের নেতাকর্মীরা আমার নির্বাচনী কার্যালয়ে আকস্মিক হামলা চালায়।

Post Inside

এ সময় নৌকার কর্মী মোমেন আহমেদ, এনামুল হক, সাদ্দাম, রুবেলসহ ২০-৩০জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার সমর্থক, মোঃ মাহবুব, সাগর, মামুন, জামাল, মিশনসহ ১০ আহত হয়। এ ঘটনায় আমি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

নৌকার প্রার্থী শফিকুল ইসলাম বলেন, আমার নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত নেই, তারপরও এক সমর্থককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!