মুরাদনগরে ২৬ লিটার চোলাই মদসহ ১ জন আটক, মাদকসেবী যুবকের কারাদণ্ড

মাহবুব আলম আরিফ।।
কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় চোলাই মদসহ স্বপন চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে মাদক সেবনের অপরাধে আরিফ (২৯) নামের এক যুবককে অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর (মুচি বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Post Inside

গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাস কিছমত রহিমপুর এলাকার মুচি বাড়ির মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে। দণ্ডপ্রাপ্ত আরিফ রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছমত রহিমপুর গ্রামের মুচি বাড়িতে দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধূরী ও এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করে স্বপন চন্দ্র দাসকে আটক করা হয়।

এ সময় সেখানে মাদক সেবন করতে আসা আরিফ নামের এক যুবককেও আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে এবং দণ্ডপ্রাপ্ত আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
error: Content is protected !!