লাকসামের শীতার্তদের মাঝে কম্বল মাস্ক সাবান বিতরণ

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাতাবাড়িয়া গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০/২১ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চলতি শীত মৌসুমে শীতার্ত, দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে কম্বল মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা।

Post Inside

১২জানুয়ারী মঙ্গলবার বিকেলে বাতাবাড়িয়া গ্রামে আজগরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মীর হোসেন, ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন, বেলায়েত হোসেন, মোমেনা বেগম, উপজেলা যুবলীগ সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য আবুল কালাম, ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাতাবাড়িয়া গ্রাম আওয়ামীলীগ সভাপতি বাবুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হিরু মিয়া মিয়া প্রমুখ।

আরো পড়ুন
error: Content is protected !!