শহরতলীর বারপাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুমিল্লা মেডিকেল কলেজ রোড হতে বারপাড়ার পশ্চিমপাড়া মুরাদপুকুর পাড় পর্যন্ত ৩৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা আর সিসি ঢালাইকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সার্বিক সহযোগিতায় কুমিল্লার উন্নয়ন কাজের অংশ হিসেবে এইরাস্তার কাজ উদ্বোধন করার আগে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

Post Inside

বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব মীর লিটন, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান শ্যামল, সদস্য সন্জয় দাশ, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান শাজু মেম্বার, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজের ঠিকাদার মোঃ কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামিলীগগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মালেক মাস্টার।

আরো পড়ুন
error: Content is protected !!