শ্রীমঙ্গলে সড়কে ঝুঁকিপূর্ণভাবে হেলে থাকা গাছ, বড় দুর্ঘটনার আশঙ্কা

সৈয়দ মিজানুর রহমান।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণভাবে গাছ হেলে পড়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় মেইন সড়কের ওপর বিশালাকৃতির কয়েকটি গাছ বিপজ্জনকভাবে ঝুঁকে আছে।

স্থানীয়রা জানান, এসব গাছের কারণে বড় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় ট্রাক বা বাসের ছাদে গাছের ডাল আটকে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা।

Post Inside

এছাড়াও শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় আরও অনেক গাছ সড়কের ওপর ঝুঁকে থাকতে দেখা যায়, যা দিন দিন ঝুঁকি বাড়াচ্ছে।

এলাকাবাসীর দাবি, এসব বিপজ্জনক গাছ দ্রুত অপসারণে সড়ক ও জনপথ বিভাগের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা বলেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো অপসারণ করে সড়ককে নিরাপদ করা এখন সময়ের দাবি।

স্থানীয়দের মতে, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন
error: Content is protected !!