সদর দক্ষিণে ১৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় ১৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

২৪ সেপ্টেম্বর শনিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কমলাপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

Post Inside

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধনপুর গ্রামের মৃত মোসলেম মিয়া এর ছেলে আব্দুল জলিল (৬১)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজিতে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন
error: Content is protected !!