সস্ত্রীক করোনায় আক্রান্ত এমপি সুবিদ আলী ভূঁইয়া

গোলাম কিবরিয়া।।
মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রনালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও উনার সহধর্মিনী মাহমুদা আখতার ভূঁইয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

এমপি পুত্র দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে এক বার্তায় বলেন, আমার আব্ব-আম্মা করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আপনারা সকলে দোয়া করবেন। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। এবং দেশের কল্যানে কাজ করতে পারেন।

Post Inside
আরো পড়ুন
error: Content is protected !!