সহপাঠিদের অশ্রশিক্ত নয়নে ছাত্রলীগ নেতা রিপনের চির বিদায়

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ।।
বন্ধু-বান্ধব সহপাঠি সহ হাজারো মানুষের ভালোবাসায় অশ্রুশিক্ত নয়নে চির নিদ্রায় শায়িত হলেন ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শামসুল আলম রিপনের নিজ এলাকা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীমন্তপুর ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রবিবার রাত নয়টায় মহাসড়কের লালবাগ রাস্তার মাথা এলাকায় মোটর সাইকেল আরোহন অবস্থায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সর্বদা হাসোজ্জল,নম্র ভদ্র প্রকৃতির সৃজনশীল এ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে মুহূর্তের মধ্যেই তার সহপাঠী ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের কান্নায় ভারি হয়ে উঠে চারদিকের পরিবেশ।

Post Inside

শামসুল আলম রিপন এর জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগ আহবায়ক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, মরহুমের বাবা হাজী রেশমত আলী, মহানগর কৃষকলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, মহানগর আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওয়াহিদুর রহমান মজুমদার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের মজুমদার বুলু,সাধারণ সম্পাদক গাজী ছাদেকুর রহমান,সমাজসেবক রোটাঃ কামাল হোসেন,মহানগর যুবলীগ সদস্য দুলাল হোসেন অপু,যুবলীগ নেতা শিপন।

কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,কুমিল্লা ন্যাশনাল ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম বাবু, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, রিয়াজুল হক, সচিব সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সুমন,সিনিয়র সদস্য হৃদয় হাসেম,রবিউল আউয়াল তুহিন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
error: Content is protected !!