স্বাধীনতা দিবসে স্বপ্নের বুড়িচংয়ের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান স্বপ্নের বুড়িচং এর প্রতিষ্ঠাতা ও বুড়িচং পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ সাব্বির আহমেদ।

Post Inside

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তাঁর আহ্বানেই দেশের সাহসী সন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের উদ্দেশ্যে সর্বশেষ যে বার্তা দিয়েছিলেন তা হলো— প্রতিহিংসা নয়, বরং পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এলাকার নেতা হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এ উদ্যোগকে সমর্থন জানিয়ে স্বপ্নের বুড়িচং সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার মাদক নির্মূল, অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। একটি সুন্দর ও সুশৃঙ্খল বুড়িচং গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কামরুজ্জামান পিয়াস, ফজলে রাব্বি, রবিউল হাসান মনির, ইকবাল হোসেন, মাসিকুল ইসলাম, নাইম আহমেদ, জিতু, আরিফ, পিয়াল, হৃদয়, বাবু, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরো পড়ুন
error: Content is protected !!