হোমনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

Post Inside

সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৪০ জন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ব্যবস্থা। তবে এ বিষয়ে জনগণের মধ্যে পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে। এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারণা জোরদারের প্রয়োজন রয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন
error: Content is protected !!