
সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় “বাংলাদেশ দলিল লেখক সমিতি’র (বাদলেস)-এর হোমনা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি
গঠন করা হয়েছে।
পুর্বের কমিটি বিলুপ্ত করে ৬১সদস্য বিশিষ্ট নতুন করে এ কমিটি’র অনুমোদন দেয় জেলা বাদলেস কমিটি।

এতে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. কবির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ দলিল লেখক সমিতি’র কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব এম. এ. এইচ মনজু ও সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস) কুমিল্লা জেলা শাখার অন্তর্গত এ নতুন কমিটি অনুমোদন দিতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য অধাক্ষ মোঃ সেলিম ভূঁইয়া’র সুপারিশ ছিলো বলে কমিটির কাগজে তা স্পষ্ট দেখা যায়।